Sylhet Today 24 PRINT

‘খালেদা জিয়ার ভুয়া জন্মদিন প্রতিহত করবে ছাত্রলীগ’

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী খালেদা জিয়া নিজের ভুয়া জন্মদিন পালন করলে তা প্রতিহত করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগে ছাত্রলীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাকির হোসাইন বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এ দিনে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছিল। জাতির শোকের দিনে খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করে জাতির জনককে অসম্মান করছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যায় না।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার অসংখ্য জন্মদিন রয়েছে। তিনি তার অতীত স্মরণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে কেক কাটার জন্য অন্য দিন বেছে নিতে পারেন। শুধু রাজনৈতিক কারণে ১৫ আগস্টের শহীদদের অপমান করতে এবং খুনীদের উৎসাহিত করতে খালেদা জিয়ার কেক কাটা ছাত্রলীগ প্রতিহত করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.