Sylhet Today 24 PRINT

রংপুরে দুই জামায়াতকর্মীসহ গ্রেফতার ৬০

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

রংপুরে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ৬০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ আগস্ট) রাত থেকে সোমবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার  মো. সাইফুর রহমান জানান, জামায়াতের দুইকর্মীকে গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিলো।

তিনি আরো জানান, সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.