Sylhet Today 24 PRINT

আইসিইউতে হান্নান শাহ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’কে অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সাড়ে ৯টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান হাসপাতালে ভর্তির বিষয়টি জানান, হান্নান শাহ গত দু’দিন ধরে বাসায় অসুস্থ অবস্থায় ছিলেন। সকালে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.