Sylhet Today 24 PRINT

শুক্রবার ঢাকায়, শনিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৬

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের প্রতিবাদে শুক্রবার ঢাকায় এবং শনিবার সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের যোদ্ধা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক যারা বাতিল করেছে, তারাই মূলত স্বাধীনতা বিরোধী। এই সিদ্ধান্ত শুধু সংকীর্ণতার পরিচয় নয়, বাংলাদেশের রাজনীতিতে নিকৃষ্টতম একটা উদাহরণ হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.