Sylhet Today 24 PRINT

হান্নান শাহ’র প্রথম জানাজা হবে সিঙ্গাপুরে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র প্রথম জানাজা মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাদ এশা সিঙ্গাপুরের ছেরাঙ্গন রোডের অ্যাঙ্গলিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) হান্নান শাহ’র মরদেহ দেশে আনা হতে পারে। 

সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদেরের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে সিঙ্গাপুরের ৠাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ। তিনি হৃদরোগে ভুগছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.