Sylhet Today 24 PRINT

রওশনের কণ্ঠে গান, কণ্ঠ মেলালেন এরশাদও (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |  ০১ অক্টোবর, ২০১৬

সিলেটে জাতীয় পার্টির জনসভায় গান গেয়ে নেতাকর্মীদের উজ্জ্বীবীত করলেন দলের কো চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় প্রধান রওশন এরশাদ।

শনিবার সিলেট রেজিস্টারি মাঠে জাতীয় পার্টির জনসভায় প্রধান বক্তার বক্তব্য প্রদানকালে বক্তব্যের এক পর্যায়ে রওশন গেয়ে ওঠেন- 'নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম' গানটি। মঞ্চে উপস্থিত অন্য নেতারা এসময় দাঁড়িয়ে করতালি দিয়ে রওশনের সাথে কণ্ঠ মেলান। কণ্ঠ মেলান উপস্থিত কর্মীরাও।

এসময় রওশনের পাশে বসা ছিলেন তাঁর স্বামী ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রওশনের গানের সময় তিনি দাঁড়িয়ে গানের সাথে কণ্ঠ মেলান।

রওশনের কণ্ঠে গান শুনে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব দেখা দেয়।

 

দেখুন রওশনের গানের ভিডিও

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.