Sylhet Today 24 PRINT

কারাগারে রিজভী অসুস্থ

নিউজ ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৬

গাজীপুরের কাশিমপুর-২ কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

শনিবার (০৮ অক্টোবর) সংবাদ মাধ্যমকে রিজভীর স্ত্রী বলেন, কারাগারে যথাযথ চিকিৎসাসেবা না পেয়ে রিজভী আহমেদ দিন দিন গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়া উচিত। 

পাকস্থলীতে সমস্যার কারণে কোনো খাবার খেতে পারছেন না রিজভী। পেটের ব্যথায় কষ্ট পাচ্ছেন বলে কাশিমপুর কারাগারে রিজভীর সঙ্গে দেখা করে জানিয়েছেন তার স্ত্রী আরজুমান আরা বেগম। 

উল্লেখ্য,গত ১৮ আগস্ট কয়েকটি মামলায় নিম্ন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন রিজভী আহমেদ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

উচ্চ আদালত তার পাঁচটি মামলায় জামিন বহাল রাখে। তবে একটি মামলায় জামিন না থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না বলে তার আইনজীবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.