Sylhet Today 24 PRINT

আত্মসমর্পণ করবেন ৪১ মামলার আসামী সোহেল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৬

২০১৫ সালে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৪১ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব উন নবী খান সোহেল।

রোববার (০৯ অক্টোবর) সকালে সোহেলের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদিন মেজবা বিষয়টি গণমাধ্যমকে জানান।

মেজবা বলেন, ২০১৫ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় রোববার সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করবেন বিএনপির এ নেতা।

তিনি বলেন, ঢাকা সিএমএম (মুখ্য মহানগর হাকিম) আদালতে এ মামলাগুলোর শুনানি হবে। 

রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.