Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর জাপার কমিটি অনুমোদন : এহিয়া আহবায়ক, কাইউম সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০১৬

সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে আহবায়ক ও আব্দুল হাই কাইউমকে সদস্য সচিব করে জাতীয় পার্টির সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০-১ -এর (ক) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

দলের কেন্দ্রীয় এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ৮ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে বলেও জানানো হয়।

 এ কমিটিকে অনুমোদনের তারিখ হতে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.