Sylhet Today 24 PRINT

শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিলেটটুডে ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৬

জাতীয় শ্রমিক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি পালনে শ্রমিক লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রমিক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন কর‍া হয়।

এরপর সকাল সাড়ে ৯টায় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.