Sylhet Today 24 PRINT

শৈশবে বঙ্গবন্ধুর ছবি সংগ্রহ করতেন বিজেপি নেতা

নিজস্ব প্রতিবেদক |  ২২ অক্টোবর, ২০১৬

আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে নিজের শৈশবের স্মৃতি তোলে আনলেন ভারতের ক্ষমতাসীন জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সহ-সভাপতি বিনয় প্রভাকর সহস্রযুদ্ধে।

বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, "১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম। তখন আমাদের তুমুলভাবে আলোড়িত করা একটাই নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেকের মত আমিও তাঁর ছবি সংগ্রহ করতাম।"

তিনি বলেন, শেখ হাসিনা কেবল বাংলাদেশের জননেত্রী নয় তিনি পুরো উপমহাদেশেরই একজন বড় নেত্রী। নরেন্দ্র মোদি শেখ হাসিনার সাথে সুসম্পর্ক বজায় রেখে দক্ষিণ এশিয়ার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে চান।


প্রসঙ্গত আওয়ামী লীগের সম্মেলনে ১২ দেশের ৫৫ জন রাজনৈতিক অংশ নিয়েছেন। ভারত থেকে বিজেপি ছাড়াও এসেছে কংগ্রেস, কমিউনিস্ট পার্টি, তৃণমূল কংগ্রেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.