Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের সম্মেলনে যাননি বিএনপির কেউ

সিলেটটুডে ডেস্ক |  ২২ অক্টোবর, ২০১৬

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত হয়েও যায়নি বিএনপি। বিএনপির কোনো পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত হননি বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা ফখরুলের নামে আমন্ত্রনপত্র বিএনপির কার্যালয়ে পৌঁছে দেন আওয়ামী লীগের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সেটি গ্রহনও করেন মির্জা ফখরুল। এরপর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যে অনেকে ধারণা করেছিলেন বিএনপি এই সম্মেলনে যোগ দিতে পারে।

জানা গেছে, দলের বেশ কয়েকজন নেতা বেগম খালেদা জিয়ার আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার ব্যাপারে জানতে চান। তখন বেগম জিয়া বলেন, আওয়ামী লীগের সম্মেলনে যেতাম, যদি তারা আগে আমাদের সম্মেলনে আসতো। আমরাও তো তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু তারা তো সেই সংস্কৃতি রক্ষা করেনি। তাদের সম্মেলনে যাওয়ার প্রশ্নই ওঠে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.