Sylhet Today 24 PRINT

নেতৃত্ব ঠিক করতে আ.লীগের কাউন্সিলরদের অধিবেশন চলছে

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০১৬

ফাইল ছবি

সভাপতি শেখ হাসিনাই থাকছেন এটা অনেকটা নিশ্চিত হলেও কে হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত কদিন গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।

কাউন্সিলদের দ্বিতীয় দিনে এখানে কেবল কার্ডধারী দলের কাউন্সিলররা প্রবেশের সুযোগ পেয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউট চত্বরে যোগ পৌঁছান।

সারা দেশ থেকে যোগ দেয়া কাউন্সিলররা সাংগঠনিক বক্তব্য দেবেন। এরপর গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.