Sylhet Today 24 PRINT

সিপিবির একাদশ কংগ্রেসের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৬

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেসের উদ্বোধনী ‍অনুষ্ঠান শুরু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সেশন শুরু হয়।

সিপিবির সর্বস্তরের নেতা-কর্মী ও দেশি-বিদেশি রাজনৈতিক দলের অতিথি নেতাদের উপস্থিতিতে চার দিনব্যাপী এ কংগ্রেসের উদ্বোধনী সেশন আজ। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমদ দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর, ডেলিগেটসহ শ্রমিক, কৃষক, ছাত্রসহ সারা দেশ থেকে আসা বিভিন্নি শেশি-পেশার পার্টি কর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের উপস্থিতিতে ব্যাপক মানুষের গণজমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। উদ্বোধনী সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বের হবে।

কংগ্রেসের দ্বিতীয় দিন শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার সাংগঠনিক অধিবেশন শুরু হবে এবং চলবে ৩১ অক্টোবর বিকেল পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.