Sylhet Today 24 PRINT

জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৬

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৭ নভেম্বর) সকালে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে যান বিএনপি চেয়ারপারসন।

এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, চেয়ারপারসনের প্রেস ইউং কর্মকর্তা শায়রুল কবির খানসহ অন্যান্য নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.