Sylhet Today 24 PRINT

১৩ নভেম্বর সমাবেশ করবে বিএনপি, সংবাদ সম্মেলনে ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পাওয়ায় আগামী ১৩ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ লক্ষ্যে নতুন করে পুলিশের কাছে অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই নিয়ম মেনে আবার অনুমতি চাইছি। অনুমতি চাইতেই থাকবো। এরপর অনুমতি না পেলে কর্মসূচি ঘোষণা করবো। আশাকরি সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

প্রসঙ্গত, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু নয়াপল্টনেও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.