Sylhet Today 24 PRINT

আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিলেটটুডে ডেস্ক |  ১১ নভেম্বর, ২০১৬

আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে যুবলীগ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন যুবলীগ নেতাকর্মীরা। সকাল ৮টায় বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মণির কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন তারা।

এদিকে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এক বিবৃতিতে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.