Sylhet Today 24 PRINT

সোমবার সারাদেশে বিএনপির বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০১৬

গত ৭ নভেম্বর রাজধানীতে সমাবেশের অনুমতি না দেওয়ায় সোমবার (১৪ নভেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার ঢাকা মহানগরীর প্রতিটি থানায় এবং সারাদেশের মহানগর ও জেলা শহরে এ কর্মসূচি পালন করা হবে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, ‘বিপ্লব ও সংহতি দিবস’ এর অংশ হিসেবে প্রথমে ৭ ও পরে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল বিএনপি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোহওরাওর্দীতে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এরপর ৮ নভেম্বর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ফের আবেদন করে বিএনপি। বিকেল ৪টার মধ্যে আলোচনা সভা করতে হবে এমন শর্তসহ ২৭টি শর্ত দিয়ে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আলোচনা সভার অনুমতি দেয় পুলিশ। তবে বিএনপির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.