Sylhet Today 24 PRINT

নির্বাচনের প্রস্তুতি নিন : ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৬

ফাইল ছবি

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় যশোর সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সব ভেদাভেদ ভুলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হোন। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। যারা বিভেদ করবে, শৃংখলা মানবে না, তাদের দলে থাকার অধিকার নেই।

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার জবাবে ওবায়দুল কাদের বলেন, ফুল দিয়ে নেতাদের খুশি করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন জনগণকে খুশি করা। জনগণকে খুশি করুন। জনগণের ভালবাসা অর্জন করতে হবে। নেতার জন্য যে ফুল এনেছেন, তা শুকিয়ে যাবে। কিন্তু মানুষের ভালবাসার ফুল কোন দিন শুকিয়ে যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.