Sylhet Today 24 PRINT

খালেদার জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০১৬

ভুয়া জন্মদিন পালনের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দুলাল মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ভুয়া জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ‘ক্ষতি’ করার অভিযোগে গত ৩০ আগস্ট (মঙ্গলবার) খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম এ মামলা করেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.