Sylhet Today 24 PRINT

\'জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে বিচার হবে খালেদার\'

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০১৬

যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধুর হত্যার বিচারের মতো জঙ্গিবাদের পৃষ্ঠপোষক হিসেবে খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
 
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে মুক্তিযোদ্ধাদের বিজয় র‌্যালির উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, আজকে ধর্মের নামে মিথ্যাচার করে, পবিত্র ধর্মকে কলঙ্কিত করে ইসলামের নামে যারা মানুষ হত্যা ও সন্ত্রাস কায়েম করছে, জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে; এর সবই জামায়াতে ইসলামীর অঘোষিত আমির খালেদা জিয়ার নেতৃত্বে হচ্ছে। 

ভারতের মিত্র বাহিনী ও তৎকালীন ইন্দিরা গান্ধীকে স্মরণ করে মন্ত্রী বলেন, তিনি বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য যদি সারা পৃথিবী না ঘুরতেন, তাহলে মাত্র নয় মাসে স্বাধীন করা সম্ভব ছিল না।

মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। 

র‍্যালীতে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ, ন্যাশনাল এফএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.