Sylhet Today 24 PRINT

নীলফামারীতে সাংবাদিক সহ জামায়াতের ৫ নেতা আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৬

নীলফামারীর জলঢাকা উপজেলায় দৈনিক সংগ্রাম পত্রিকার নীলফামারী জেলা সংবাদদাতা কামারুজ্জামান, জামায়াতের আমির প্রভাষক সাবের আলীসহ ৫ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাই গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন, কাঠালী ইউনিয়ন জামায়াতের আমির রাশেদুজ্জামান, জামায়াত নেতা জামিয়ার রহমান ও মাওলানা আকবর আলী।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের গোপন বৈঠক চলাকালে খবর পেয়ে তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.