Sylhet Today 24 PRINT

‘জিয়ার মাজারে হাত দিলে হাত পুড়ে যাবে’

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে হাত দিলে হাত পুড়ে যাবে।

শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘চেতনায় বাংলাদেশি জাতীয়তাবাদ’ আয়োজিত গণতন্ত্রের স্বার্থে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন- শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, জিয়াকে জনগণের মন থেকে দূরে সরিয়ে রাখার জন্যই জিয়ার মাজার সরানোর ষড়যন্ত্র করা হচ্ছে। জিয়াউর রহমানের মাজার সরানোর চেষ্টা করলে হাত পুড়ে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে বন্দি করে রেখেছে। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, তাই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।

চেতনায় বাংলাদেশি জাতীয়তাবাদ সংগঠনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জাম‍ান দুদুসহ সংগঠনের নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.