Sylhet Today 24 PRINT

‘এবার নিয়ে ২০ বার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে’

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার নিয়ে মোট ২০ বার হত্যার চেষ্টা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ষড়যন্ত্রকারীরা বসে নেই। উনিশ বারের সঙ্গে আরো একবার যোগ হলো। ২০ বার তাঁকে হত্যার প্রচেষ্টা করেছে। আমরা যাতে স্তব্ধ হয়ে যাই, সেজন্যই এ সমস্ত ষড়যন্ত্র। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বারবার এ ধরনের চেষ্টা হয়েছে।"

অন্য এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, "এ পর্যন্ত যারা নিখোঁজ হয়েছেন, তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সব কিছু নিয়ে কাজ করছেন।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.