Sylhet Today 24 PRINT

রংপুরে জামায়াত নেতা গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৬

রংপুরের কাউনিয়া উপজেলা সদর থেকে জামায়াতের এক সুরা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রংপুরের কাউনিয়া উপজেলার সদর থেকে রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতের নাম আসাদুজ্জামান (৫২), সদর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে আসাদুজ্জামান জামায়াত উপজেলার সুরা সদস্য। তিনি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জিলানী জানান, নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে নাশকতারসহ ৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.