Sylhet Today 24 PRINT

নিজের কেন্দ্রেই হারলেন সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নিজ কেন্দ্রেই হারলেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন অ্যাডভোকেট সাখাওয়াত। রাতে ভোট গণনা শেষে এ কেন্দ্রটিতে তিনি ৫০৬ ভোট পান।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এই কেন্দ্রে পান এক হাজার ২৫২ ভোট।

অন্যদিকে নিজ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে জয় পেয়েছেন। আইভী নির্বাচনী এলাকার শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৫৯১ ভোট পেয়েছেন । এই কেন্দ্রে সাখাওয়াত হোসেন খান পান ৬২৮ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.