Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিজয় উৎসর্গ আইভীর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৬

বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার প্রতি বিজয় উৎসর্গ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। বেসরকারি ভাবে পুনঃনির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে কাজ করবো। আমি যদিও দলের কর্মী। কিন্তু আমি যখন সিটি কর্পোরেশনে বসি তখন আমি সবার।

আগের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী কাল শুক্রবার সকালে অপর মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের বাড়িতে যাবেন বলে জানান আইভী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.