Sylhet Today 24 PRINT

অসুস্থ আরিফকে দেখতে হাসপাতালে ড. মোশারফ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০১৭

সদ্য কারামুক্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) আরিফুল হক চৌধুরীকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশারফ হোসেন।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মোশারফ হোসেন অসুস্থ আরিফের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি আরিফের উন্নত চিকিৎসার প্রয়োজন বলেও মন্তব্য করেন। এসময় আরিফের স্ত্রী শামা হক উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী, খন্দকার মুকতাদিরসহ বেশ কয়েকজন নেতা আরিফকে দেখতে যান। তারা বেশ কিছু সময় হাসপাতালে অবস্থান করেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

সদ্য কারামুক্ত আরিফ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন। তিনি ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালের ৫২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.