Sylhet Today 24 PRINT

আলী আহমদকে ছাত্রলীগ থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৭

সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আহমদকে ছাত্রলীগ থেকে বহিস্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

রোববার কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সাক্ষরিত এক বিবৃতিতে 'দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বর্হিভূত কাজে যুক্ত থা্কায়' আলী আহমদকে বহিস্কার করা হয় বলে উল্লেখ করা হয়।

শনিবার সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এক প্রবাসীর বাসা দখলের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

তাঁর বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.