Sylhet Today 24 PRINT

আমি এখনও ছাত্রলীগ কর্মী: শেখ হাসিনা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৭

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনও ছাত্রলীগের নেতা ছিলাম না, আগেও কর্মী ছিলাম এখনও কর্মী আছি।

মঙ্গলবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী সভায় তিনি এসব কথা জানান।

পুনর্মিলনী সভার সঞ্চালক এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রধান অতিথির নাম ঘোষণার সময় আওয়ামী লীগ সভাপতিকে শেখ হাসিনাকে ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে সম্বোধন করেন। এরপর বক্তৃতা দেয়ার সময় শেখ হাসিনা বলেন, ‘আমাকে এখানে ছাত্রলীগের নেতা বলা হয়েছে। আমি কিন্তু কখনও ছাত্রলীগ নেতা ছিলাম না, কর্মী ছিলাম আর এখনও ছাত্রলীগ কর্মী হিসেবেই আছি।

এর্ আগে ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের এই পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নিয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.