Sylhet Today 24 PRINT

শুক্র ও শনিবার ছাড়া র‍্যালি করবে না ছাত্রলীগ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০১৭

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, এখন থেকে শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোনোদিন র‌্যালি করবে না ছাত্রলীগ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে আমরা রাস্তা বন্ধ করে র‌্যালি করবো না। আমরা রাজনীতি করি মানুষের জন্য। এই র‌্যালি যাতে তাদের ভোগান্তির কারণ না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।

সংগঠনের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এত সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.