Sylhet Today 24 PRINT

বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি করবো: সুরঞ্জিতপুত্র সৌমেন

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

“আমার বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আমি করবো” বলে মন্তব্য করেছেন সদ্য প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্ত।

বাবার ফেলে যাওয়া রাজনীতির হাল ধরার পাশাপাশি বাবার আদর্শেই নিজেকে গড়ে তুলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

রবিবার রাজধানীর জিগাতলার বাসায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “আমার বাবা মারা গেছেন। এখন আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা”।

রবিবার ভোররাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। ভোর চারটা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.