Sylhet Today 24 PRINT

রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৭

আজ রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির একজন নীতিনির্ধারক জানান, কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন রাষ্ট্রপতি। স্বাধীন কমিশন গঠন করা না হলে দলের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.