Sylhet Today 24 PRINT

‘বিএনপি এখন বেপরোয়া দল’

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে ও নির্বাচনে ভুল করে ব্যর্থ হয়ে বিএনপি হতাশায় বেপরোয়া হয়ে উঠেছে। বেপরোয়া চালকের মতো বিএনপি এখন বেপরোয়া দল। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ। আমি জানিনা, বিএনপি আবার কখন কোন দুর্ঘটনা রাজনীতিতে ঘটিয়ে বসে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলে রাজমণি সিনেমা হলের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি তাদের ভুল রাজনীতির কারণে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে হতাশায় বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রতিষ্ঠিত যুবলীগের গবেষণা কেন্দ্র হতে প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনৈতিক দর্শন ভিত্তিক গ্রন্থের লাইব্রেরি ‘যুবজাগরণ’র উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.