Sylhet Today 24 PRINT

খুলনায় জামায়াতের ৩ নেতা আটক

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

খুলনার ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ জামায়াতের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার দামোদর গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন, ফুলতলার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম গাউসুল আজম হাদি (৪৬), জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস (৫০) ও ফুলতলা সদর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার গাজী (৬০)। 

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী বলেন, নাশকতার উদ্দেশ্যে রাতে ফুলতলার দামোদর গ্রামে একটি বাড়িতে বেশ কিছু ব্যক্তি গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

ওসি আরো জানান, এ সময় সেখান থেকে সংগঠনের কিছু বই ও লিফলেট উদ্ধার করা হয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.