Sylhet Today 24 PRINT

জেলা জাপা’র সম্মেলন কমিটির আহবায়ক তাজ রহমান

নিজস্ব প্রতিবেদক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

সিলেট জেলা জাতীয় পার্টি’র (জাপা) সম্মেলন কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন জাতীয় পার্টি’র প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান।

রোববার (১২ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানকে আহবায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ওসমান আলীকে সদস্য সচিব করে সিলেট জেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হলো।

নব-নিযুক্ত আহবায়ক ও সদস্য সচিব ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করবেন।

এই কমিটি অনুমোদন পাওয়া তারিখ থেকে পরবর্তী তিন মাসের মধ্যে সিলেট জেলা পার্টির সম্মেলন আয়োজন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.