Sylhet Today 24 PRINT

ওলামা লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৪ মার্চ, ২০১৭

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ক্বারি শেখ মো. আল আমীন সংগ্রামীর নামে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মার্চ শুক্রবার হতে সিলেট বিভাগে ওলামা লীগের সকল শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ওলামা লীগের সকল সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে।

ওলামা লীগের নামে কেউ যদি চাঁদাবাজি করে তাকে প্রশাসনের হাতে তুলে দেয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবানও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওলামা লীগকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি প্রাপ্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলেও দাবি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.