Sylhet Today 24 PRINT

বিএনপিতে ফিরলেন সংস্কারপন্থী নজির হোসেনও

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৭

সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন বিএনপিতে ফিরেছেন।

মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৭ টা মিনিট পর্যন্ত সময়ে বিএনপি চেয়ারপারসনের সাথে বৈঠক হয় নজির হোসেনের।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

নজির হোসেন বলেন, ম্যাডাম ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেছেন। নির্বাচনী এলাকায় সময় দিতে বলেছেন।

পর্যায়ক্রমে সংস্কারপন্থী হিসেবে পরিচিত বিএনপির অন্য নেতাদেরও ফিরিয়ে আনা হবে বলেও চেয়ারপারসন আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে দুই নেতা জহির উদ্দিন স্বপন ও সরদার সাখাওয়াত হোসেন বকুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন।

এ সময় তারা অতীতের ভুলভ্রান্তিতে অনুতপ্ত বলে নেত্রীকে জানিয়েছেন। ভবিষ্যতে এসব ভুলভ্রান্তি শুধরে দলে কাজের সুযোগ চাইলে তাদের সবুজ সংকেতও দেয়া হয়।

নজির হোসেন জানান, সোমবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে আজকের নির্ধারিত সময়ে চেয়ারপারসনের অফিসে উপস্থিত থাকার জন্যে বলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.