Sylhet Today 24 PRINT

সোহেল-কাইয়ুম ঢাকা বিএনপির নেতৃত্বে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক নির্বাহি কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগরের দক্ষিণের সভাপতি হয়েছেন হাবিব উন নবী খান সোহেল এবং ঢাকা উত্তরের সভাপতি আব্দুল কাইয়ুম। আংশিক এ কমিটিকে আগামি ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দিতে বলা হয়েছে।

বিদায়ী ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। তাকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি করা হয়েছে। এই কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কাজী আবুল বাশার।
 
ঢাকা মহানগর উত্তরের সভাপতি হওয়া কাইয়ুম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন। কাইয়ুমের সঙ্গে আহসানউল্লাহ হাসানকে রাখা হয়েছে মহানগর উত্তরের সাধারণ সম্পাদক পদে।

ঢাকা দক্ষিণের ঘোষিত কমিটি:


ঢাকা উত্তরের ঘোষিত কমিটি:


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.