Sylhet Today 24 PRINT

২৫-২৬ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন

নিউজ ডেস্ক |  ০৮ মে, ২০১৫

কেন্দ্রীয় কার্যনির্বাহীর সংসদের ২৮তম জাতীয় সম্মেলন আগামী ২৫-২৬ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে ২৮ মে ঢাকা মহানগর উত্তর ও ৩০ মে ঢাকা মহানগর দক্ষিণ এবং ১১ জনু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ২৫ মে থেকে ৪ জুলাই অন্যান্য জেলা ও মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে সকল জেলা শাখাকে কাউন্সিলর তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল আজকের সংবাদ সম্মেলনেই ঘোষণা হতে পারে কেন্দ্রীয় সম্মেলনের তারিখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.