Sylhet Today 24 PRINT

সিলেট ছাত্র ইউনিয়নের সভাপতি সজীব, সম্পাদক দীপংকর

নিজস্ব প্রতিবেদক |  ৩০ এপ্রিল, ২০১৭

সিলেট জেলা ছাত্রইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার কাউন্সিলের মাধ্যমে সুশান্ত সজিবকে সভাপতি ও দীপংকর দাশ গুপ্তকে সাধারণ সম্পাদক করে নতুন এ কমিটি গঠিত হয়।

শনিবার রাতে সংগঠনের ৩৪তম জেলা সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

সজীব সিলেট এমসি কলেজের শিক্ষার্থী। অন্যদিকে দীপংকর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছেন।

২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রনি সেনাপতি।

এর আগে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ।

বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি প্রশান্ত চন্দ্র চন্দ, মৌলভীবাজার জেলা সংসদের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজুসহ আরো অনেকে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সপ্তর্ষি দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.