Sylhet Today 24 PRINT

সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মোশাররফ হোসেন

সিলেটটুডে ডেস্ক  |  ২৫ মে, ২০১৭

নিরপেক্ষ সহায়ক সরকার না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এ সমাবেশের আয়োজন করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ সময় আরো বলেন, ‘রোডম্যাপে আপনি যতই সংস্কারের কথা বলেন, যতই রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে ভালো ভালো কথা বলেন, আপনাকে লেভেল প্লেয়িং ফিল্ড প্রথমে তৈরি করতে হবে। নির্বাচনের লেভেল ফিল্ড তৈরির জন্য নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার ব্যবস্থা এ দেশে কায়েম করে সেই সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’ ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের স্বপ্ন কখনোই পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, নেতাকর্মীদের জেলে রেখে নির্বাচনে যাবে না বিএনপি। তাঁরা বলেন, সরকার যদি বিএনপিকে নির্বাচনে অংশ নিতে দেখতে চায় আটক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.