Sylhet Today 24 PRINT

এ বাজেট গরীব হত্যার সেরা বাজেট: সিপিবি

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৭

২০১৭-১৮ সালের বাজেট দরিদ্রদের স্বার্থ রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

এ বাজেটকে ‘গরীব হত্যার সেরা বাজেট’ হিসেবে অভিহিত করে বৃহস্পতিবার এক প্রেস বিবৃতি প্রদান করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সেক্রেটারী মো. শাহ আলম।

এ বাজেট বিত্তশালী ও দুর্নীতিবাজদের উন্নয়নেই সহযোগিতা করবে বলেও বিবৃতিতে মন্তব্য করেছেন সিপিবি নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবনা পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.