Sylhet Today 24 PRINT

সালাহ উদ্দিনের সঙ্গে স্ত্রীর দ্বিতীয় সাক্ষাত

নিউজ ডেস্ক |  ১৯ মে, ২০১৫

ভারতের মেঘালয়ে শিলং-এর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো দেখা করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। মঙ্গলবার সকালে আইনজীবীর সঙ্গে আলোচনার পর হাসপাতালে স্বামীর সাথে দেখা করেন তিনি।

হাসিনা আহমেদ বলেছেন- এর আগে সিঙ্গাপুরেই সালাহ উদ্দিনের চিকিৎসা হয়েছে। তাই সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য যেতে চাই।

নিখোঁজ হওয়ার প্রায় আড়াই মাস পর সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে শিলং-এর সিভিল হাসপাতালে স্বামীর সঙ্গে দেখা করেন হাসিনা আহমেদ।

উল্লেখ্য, ওইদিনই তিনি কলকাতা থেকে আসামের গৌহাটি হয়ে সড়ক পথে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শিলং পৌঁছান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.