Sylhet Today 24 PRINT

খালেদার চোখে অস্ত্রোপচার সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৭

লন্ডনে পৌঁছার পর পুত্র তারেক রহমানের গাড়িতে খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডন সফরে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে থাকা তার একান্ত সচিব এ বি এম সাত্তারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি জানান, মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখের অপারেশন হয়। তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

আব্দুস সাত্তারের উদ্ধৃতি দিয়ে শায়রুল কবির খান আরও বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। অপারেশন শেষে ম্যাডাম ভাল আছেন।

গত ১৫ জুলাই লন্ডন যান বেগম খালেদা জিয়া। চিকিৎসার পাশাপাশি ছেলের পরিবারের সঙ্গে ঈদুল আযহা উদযাপন করবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.