Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৭

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।

এসময় তিনি জানান, সরকারের মেয়াদে তাদের ফিরিয়ে আনার বিষয়ে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এসব এসব কথা বলেন ওবায়দুল।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন আরো বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাড়ি গিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। সে দিন খালেদা জিয়া দেখা করলে সংলাপের ক্ষেত্র তৈরি হতো।

তিনি বলেন বলেন, খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করছেন। এ ভুয়া জন্মদিন পালন করে সংলাপের পরিবেশ নষ্ট হচ্ছে। তাঁর ম্যারেজ সার্টিফিকেট ও পাসপোর্টে ১৫ আগস্ট জন্মদিন নয়। 

এর আগে সকাল ৬টা ৩৩ মিনিটে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.