Sylhet Today 24 PRINT

বিচারপতিদের ঘাড়ে পাকিস্তানের প্রেতাত্মা, সিলেটে হানিফ

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০১৭

বিচারপতিদের ঘাড়ে পাকিস্তানের প্রেতাত্মারা সওয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

বুধবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি নেতারা এখন সংবাদ সম্মেলন করে বিচারপতিদের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। তারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চান। এবার বিচারপতিদের ঘাড়ে সওয়ার হয়ে ষড়যন্ত্র করছেন।

আওয়ামী লীগ নেতা হানিফ বলেন,ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে জিয়াকে অবৈধ ক্ষমতা দখলকারী সামরিক শাসক বলা হয়েছে। এখন বিএনপি নেতারা সেটা মেনে নিয়ে রায়ের পক্ষে সাফাই গাইছেন। তারা এটা স্বীকার করে মেনে নিলে তারা যে নেতার প্রতিষ্ঠিত দলের রাজনীতি করছেন সেটাই অবৈধ হিসেবে বিবেচিত হবে। তাই বিএনপিও আজ অবৈধ দল।

বিচার বিভাগের স্বাধীনতার নামে কোন অশুভ চিন্তা করলে আওয়ামীলীগ তার বরদাশত করবেনা বলেও মন্তব্য করেন হানিফ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.