Sylhet Today 24 PRINT

‘গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে’

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০১৭

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রক্ষমতা জবরদখলকারীরাই কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করেছে। সরকারকেই গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বুধবার এক বিবৃতিতে একথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, বন্ধ্যা দুঃশাসনের অচলায়তনে দেশকে বন্দি করে রেখেছে তারা। বছরের পর বছর বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে বিচারবহির্ভূত হত্যার শিকারে পরিণত করা হয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার উচ্চাভিলাষ চরিতার্থ করতেই তারা দেশকে বিরোধী দলশূন্য করার মহাযজ্ঞে মেতে উঠেছে।

তিনি বলেন, আতঙ্ক ও ভয়ে পরিব্যাপ্ত রাষ্ট্রসমাজ। জনসমাজ থেকে হারিয়ে যাচ্ছে ছাত্র, যুবক, চাকুরীজীবী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ। তারা কোথায় অদৃশ্য হচ্ছে, কেউ জানে না। তিনি অবিলম্বে কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানসহ গুম হওয়া ব্যক্তিদের জনসমক্ষে হাজির করার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.