Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় সাংসদ মানিক সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মে, ২০১৫

জালালাবাদ এ্যসোসিয়েশন মালয়েশিয়া শাখার উদ্যোগে সিলেট-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকাল ৫টায় কুয়ালালামপুরের বুকিতবিন্তান এর মেঘনা পার্ক রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোনাহর খান রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাংসদ মুহিব। জালালাবাদ এ্যসোসিয়েশন মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ আওয়ামিলীগের সাধারন সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, এ্যডভোকেট আশিকুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক আহমদ আল কবির, সহ সভাপতি নুরু মিয়া।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামরুল হাসান রতন, ফয়সল আহমদ, মাসুক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.