Sylhet Today 24 PRINT

১৮ অক্টোবর ফিরছেন খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৭

আগামী ১৮ অক্টোবর বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৭ অক্টোবর স্থানীয় সময় রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ১৮ অক্টোবর বিকাল ৫ টায়।

শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

চোখ ও পায়ের চিকিৎসা করাতে খালেদা জিয়া গত ১৫ জুলাই যুক্তরাজ্যে যান। পূর্ব লন্ডনের কুইসস্টোন এলাকায় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখে সফল অস্ত্রোপচার হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.